মাঝে মাঝে এমন হয় যে লোকে কি বলবে এটা ভেবে নিজেকে গুটিয়ে রাখি... কেউ একটা বাজে গালি দিলে তারচেয়েও বাজে গালি মুখে চলে আসে কিন্তু দেয়া হয়না এই ভেবে যে আমাকে অভদ্র হওয়া যাবে না... এই ভদ্রতাই অনেক সময় আমাদের নিচু করে রাখে !!
.
আসলে সব সময় ভদ্রতা দেখানো উচিত না... অন্তত নিজের জন্য হলেও মাঝে মাঝে অভদ্র হতে হয়... কারণ খুব কম মানুষই আছে যারা ভদ্রতাকে সম্মান করতে জানে... বেশিরভাগ মানুষই ভদ্রতাকে মনে করে দুর্বলতা হিসেবে !!
.
ভদ্র হওয়া ভালো... ভদ্রতাও স্রষ্টার দেয়া একটা মহৎ গুন... কারণ সবাই চাইলেও ভদ্র হতে পারে না... কিন্তু কেউ যখন তোমার ভদ্রতাকে পুঁজি করে বার বার তোমাকে ছোট করে যাবে কিংবা সবার সামনে অপমান করে যাবে তখন তোমার ভদ্র হয়ে থাকাটা নিতান্তই বোকামি !!
.
কেউ তোমার সাথে লাত্থি খাওয়ার মতো কোন বিহেব করলে তাকে অন্তত একটা চড় মেরে আসা উচিত... তখন যদি তাকে এই চড়টা না দেওয়া হয় তাহলে সে তোমাকে আরো পেয়ে বসবে... এবং বার বার তোমার সাথে ঠিক একই ভাবে বিহেব করতে থাকবে যার জন্য তুমি আর তোমার ভদ্রতাই দায়ী !!
.
সবার আগে তোমার আত্মসম্মান ঠিক রাখতে হবে... ভদ্রতা কখনো আত্মসম্মানের চেয়ে বড় হতে পারে না... যে ভদ্রতার কারণে নিজের আত্মসম্মানকে দাগ লাগায় সে ভদ্রতা না থাকাই ভালো... মনে রাখবে পৃথিবীর সবচেয়ে বড় অপমান হলো নিজের আত্মসম্মানের কাছে নিজেই ছোট হয়ে যাওয়া !!
.
অনেকে হয়তো বলবে কেউ কুকুরের মতো আচরণ করলে তার সাথে কুকুরের মতো আচরণ করা কি ঠিক হবে ?? কুকুর মানুষের পায়ে কামড় দিতে পারে তাই বলে কুকুরকে কামড় দিবো কেন ?? হ্যাঁ, কুকুরের মতো আচরণ করা ঠিক না কিংবা কুকুরকে কামড় দেয়াও ঠিক না কিন্তু সেই কুকুর যদি পাগলা কুকুর হয় তখন তাকে মেরে ফেলাই উত্তম !!" :)
লিখেছেন - Imran Hossain Nirob
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন