পৃষ্ঠাসমূহ

এসপি বাব্লু এর স্ত্রী হত্যা এবং আমাদের শিক্ষনীয়

দেশ কে সিকিইউরিটি দিতে চট্টগ্রাম থেকে প্রমোশন হয়ে ঢাকা তে আসা এসপি বাবুল আক্তার ভুলেই গিয়েছিলো যে তার পরিবার তাকে ছাড়া একা থাকে। চট্টগ্রামে বহু জঙ্গী ধরে যে কিনা চট্টগ্রাম কে শান্তি তে রাখার দৃঢ় প্রত্যয়ে ছিলেন, আজকে দুর্বৃত্তরা তার ও তার দুই সন্তানের বুক থেকেই শান্তি কেড়ে নিলেন। 

পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত পুলিশ সুপার ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গোয়েন্দা বিভাগের সাবেক কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রবিবার সকাল সোয়া ৭টার দিকে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে মোটরসাইকেলে করে এসে তিন দুর্বৃত্ত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীকে গুলি ও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। নিহত মাহমুদা খাতুন ওরফে মিতু আক্তার (৩২) এক পুত্র ও এক কন্যাসন্তানের জননী। 
সকালে ছেলেকে স্কুলের বাসে তুলে দেওয়ার জন্য জিইসি মোড়ের ওয়েল ফুডের সামনে দাঁড়িয়েছিলেন মিতু আক্তার। এ সময় মোটরসাইকেলে আসা তিন ঘাতক তার গায়ে মোটরসাইকেল উঠিয়ে দিলে তিনি মাটিতে পড়ে যান। এরপর দুর্বৃত্তরা প্রথমে তাকে ছুরিকাঘাত করে এবং পরে তাকে লক্ষ্য করে গুলি চালায়। বাবুল ও মিতু আক্তার দম্পতির ছেলে মাহির আক্তার নগরীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। ছোটো মেয়ে তাবাসসুম এখনও স্কুলে যাওয়া শুরু করেনি। তাদের বাসা জিইসি মোড়সংলগ্ন নিজাম রোডে। বাবুল আক্তার সিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি-গোয়েন্দা) হিসেবে দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি এসপি পদে পদোন্নতি পেয়ে ঢাকায় বদলী হয়ে এসেছেন। বাবুল আক্তার তার কর্মের কল্যাণে সারা দেশেই আলোচিত। 
একসময়ে অনেক জঙ্গি ধরাই আজ তার জন্য কাল হলো। অকালে প্রাণ দিতে হলো তার স্ত্রীকে। চট্টগ্রাম এ আমি আসলে যেখানে মাঝে মাঝে থাকি, সেখান থেকে জিইসি ৫ মিনিটের হাটার দূরত্ব। মানুষ হিসেবেই খারাপ লাগছে অনেক বেশি। দেশের ভালো করতে গিয়ে যদি একজন পুলিশের এভাবে তার পরিবার হারাতে হয় তাহলে কিভাবে হবে? আমাদের ও তো সমাজের প্রতি একটু হলে ও দায়বদ্ধতা আছে।
আমি জানি না সরকারে এর পরে পদক্ষেপ কি আছে। কিন্তু আমি একজন ছোটো মানুষ হিসেবে এই সরকার কে আর পুলিশ বাহিনী কে একটু রিকোয়েস্ট করতে চাই, এই যে যারা দেশের জন্য এতো ঝুকি মূলক কাজ করছেন পুলিশ বাহিনী এর তাদের পরিবারদের সিকিউরিটি টা অনেক বেশি জরুরী। আমাদের চেয়ে আপনারাই ভালো বলতে পারবেন কিভাবে তাদের কে সেফ রাখা যায়। আর তাই আপনারাই ভাবুন। 
আর জনসাধারনের উদ্দেশ্যে বলছি, "If you want to help your country, you don't need any dress. And if you want to help your community and humanity, you don't need any race, gender or sex, religion. See blood has no color except red so why you guys are so feared to support humanity. Even our Allah created us like same only our colors, sizes, types and mentalities are different. Don't say, my country gave me nothing. Try to find out, what you served for your country. So do your part."  

Mahabubur Rahaman

Mahabubur Rahaman Arman is a Bangladeshi ICT Entrepreneur and Professional Internet Entrepreneur through e-Commerce and f-Commerce, e-Commerce Consultant, T-shirt Brand Consultant, Marketing Consultant, Ideapreneur, Volunteer, recently started working with electronic products and He is also a professional Graphic Designer alongside all of these He is the co-founder and CEO of T-ZONE (www.tzonebd.com).

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন