বেহালা, পশ্চিমবঙ্গ তে অবস্থিত একটি ছোট্ট এলাকা। দক্ষিন-পশ্চিম কলকাতায় অবস্থিত। ছিম ছাম রাস্তা। বেলা ১২ টা থেকে বেলা ৩ টা নাগাদ এখানে রাস্তায় হাটলে আপনার মনে হতে পারে ভূতুড়ে নগরী। মানুষজন বেজায় সৌখীন। বেলা ১২ টায় দোকান বন্ধ করে বাসায় খেতে-ঘুমাতে যায় আর ফেরে ৫ টার পরে। একদিন আমার সিম এ রিচারজ করতে গিয়ে প্রায় অন্য এলাকা তে চলে যেতে হয়েছিলো।
প্রতি ১০ কদম পর পর ই রাস্তার ধারে আছে ছোটো ছোটো মন্দির। পরিষ্কার রাস্তা। প্রথম রাত (ভারতে প্রথম ভ্রমনের সময়ের কথা বলছি) যখন ফ্রেশ হয়ে বের হলাম বাইরে, তখন রাত ৮ টা। হাতে গোনা কয়েকজন ছাড়া রাস্তায় কেউ নেই! এক লোক এর সাথে কথা বলার পর তার সাথে অনেক ব্যাপারে কথা হলো। তারা মুসলমান দের বলেন মোহামেডান। যে টা আমি আগে জানতাম না।
খুব ইন্টারেস্টিং কিছু টপিক এ কথা হয়েছিলো তার সাথে, যার মধ্যে প্রধান ছিলো বাসা ভাড়া এর ব্যাপারে। ওই এলাকা তে নতুন আসা দের ১১ মাসের বেশি বাসা ভাড়া দেয়া হয় না। কেনো প্রশ্ন করতেই তিনি বলে উঠেন, এখানে অনেক পুরাতন একটি আইন কার্যকর আছে। কেনো ভাড়াটীয়া যদি অনেক বছর কোনো বাসাতে থাকেন এবং নিয়মিত ভাড়া প্রদান করেন আর তার কোনো রূপ প্রমান পত্র যদি তার কাছে থাকে তাহলে সে আদালতে যেতে পারবে সেই ফ্ল্যাট এর মালিকানা দাবী করে। এবং আদালত ও তার পক্ষেই সায় দিবে নিয়ম অনুযায়ী। আর তাই ১১ মাস এর বেশি কাউকে থাকতে দেয়া হয় না এসব বাড়িতে।
লোক মুখে শুনেছিলাম, এটি আগে সুন্দরবনের অংশ ছিলো। আর অনেকেই বলে এটি নাকি গ্রাম এর অংশ। কিন্তু সত্য বলছি আমাদের গুলশান বনানী এর বাড়ি গুলো দেখতে ঠিক এমনি আর রাস্তা গুলো ও তেমন। বাজার বসে সন্ধ্যা বেলায়। অনেক ভীড় থাকে সে সময়। ভোরি বেলায় কখনো বের হতে পারি নি আর তাই সেই গল্প বলতে ও পারছি নাহ। ...... চলবে

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন