পৃষ্ঠাসমূহ

চোখের ভাষা



চোখের দিকে তাকিয়েও যদি কাছের মানুষটা চোখের ভাষাটা না বুঝে, তাহলে তোমার মনের অবস্থা বুঝার ক্ষমতা ঐ মানুষটার নাই... চোখ তবুও দেখা যায়, মন তো দেখারও সুযোগ নাই... চোখের ভাষা বুঝার ক্ষমতা যার যতো বেশি, মনের কথা বুঝার ক্ষমতাও তার ততো বেশি !!
.
মানুষটা কাঁদছে তখন তুমি কাছে টেনে চোখের পানি আলতো করে মুছে না দিয়ে যদি প্রশ্ন করো কাঁদছো কেন ?? তখন মানুষটার কষ্টটা আরো বেশিই হয়... কানের কাছে মুখে এনে আমার খুব কষ্ট হচ্ছে বলা মানে এই নয় যে তার সত্যি কষ্ট হচ্ছে... বরং তুমি তাকে বুঝতে চেষ্টা করো, সে তোমাকে কিছু বলতে চায় !!
.
হাত গুটিয়ে থাকা মানে এই নয় যে সে তোমার হাতটা ধরতে চায় না, বরং তুমি তার হাতটা শক্ত করে ধরে বলো মন খারাপ কিসের আমি তো আছি... রাগ করে আমার সাথে কথা বলবা না মানে এই নয় যে তুমি চুপ করে থাকো, বরং তুমি আরো বেশি করে কথা বলে তার রাগটা ভাঙ্গাও !!
.
সব সময় সব না বলা মানে না নয়... বরং কিছু সময় না বলার পিছনেও হ্যাঁ লুকিয়ে থাকে... তোমার সেই হ্যাঁ বুঝতে পারাটাই আসল কাজ... রাগ করে খাবে না বলার পর তুমি একা খেয়েই ঘুমিয়ে পড়লে তাহলে তুমি তাকে বুঝলে কোথায় ?? সব রাগ মানে রাগ না, কিছু রাগ অভিমানের মতো !!
.
মেয়েরা অনেক সময় ইচ্ছা থাকা স্বত্বেও না বলে তোমাকে বুঝার জন্য... ছেলেরা অনেক সময় ইচ্ছা না থাকার স্বত্বেও হ্যাঁ বলে তোমাকে খুশি রাখার জন্য... এটার মানে এই নয় যে সে মিথ্যা বলছে, বরং তুমি তাকে কতটা বুঝতে পারছো সেটাই সে বুঝতে চায় !!
.
চোখের ভাষাটা যদি মুখ দিয়ে বলা লাগে তার চেয়ে কষ্টকর হতাশার অনুভূতি আর কোন কিছুতে নাই... মুখের কথা থেকে চোখের ভাষাটা বুঝা বেশি জরুরী... মুখ থেকে মিথ্যাও বলা যায় কিন্তু চোখের ভাষা কখনো মিথ্যা হয়না... জগতে চোখের ভাষা বুঝতে পারার মতো একটা মানুষ খুঁজে পাওয়া বড্ড কঠিন !!" :)

লিখেছেন - Imran Hossain Nirob

Mahabubur Rahaman

Mahabubur Rahaman Arman is a Bangladeshi ICT Entrepreneur and Professional Internet Entrepreneur through e-Commerce and f-Commerce, e-Commerce Consultant, T-shirt Brand Consultant, Marketing Consultant, Ideapreneur, Volunteer, recently started working with electronic products and He is also a professional Graphic Designer alongside all of these He is the co-founder and CEO of T-ZONE (www.tzonebd.com).

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন