পৃষ্ঠাসমূহ

রেইনিট্রি আর শাফাত এর বাবা - কমেডি ১০১

আজকের দিনের সবচেয়ে হাস্যকর বচন - "ফারজান আক্তার রিমি একজন নারী। তিনি যে হোটেলে কর্মরত সেই হোটেলেই দুজন বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন। অথচ বনানীর রেইনট্রি হোটেলের এই এক্সিকিউটিভ ইন্টারনাল অপারেশন অফিসার অদ্ভুত এক দাবি করেছেন! তার দাবি, সেদিন সাফাত ও তার সঙ্গীরা অস্ত্র নিয়ে হোটেলরুমে যায়নি। এমনকী অস্ত্রের মুখে ধর্ষণের ঘটনাটি সত্য নয় বলেও গণমাধ্যমের কাছে দাবি করেছেন রিমি!" - কালেরকণ্ঠ।

আচ্ছা মানলাম, তারা অস্ত্র রেখে ভিতরে প্রবেশ করেছে। কিন্তু আমার প্রশ্ন হলো যেই অস্ত্র গুলো দেখিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ এর মতন ঘটনা ঘটে গেলো? তা আসলো কোথা থেকে? কে বা কারা সাপ্লাই করলো সেই অস্ত্র? জাতি জানতে চায়? তাহলে রেইনট্রি এর অফিসিয়ালরা জড়িত ছিলো এই অস্ত্র সাপ্লাই এর কাজে? তা শুনলাম অবৈধ বার চালানোর অপরাধে আর ভ্যাট ফাকি দেবার অপরাধে নাকি আপনাদের হোটেল হানা দিতে যাচ্ছে সরকার?

"ইচ্ছার বিরুদ্ধে কোনও নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করা যে অপরাধ, তা জানে না বলে দাবি করেছে সাফাত আহমেদ। তার ভাষ্য, তারা ‘মেয়ে বন্ধুদের’ সঙ্গে প্রায়ই পার্টিতে ‘এমনটা’ করে থাকে। বলছে বাংলা ট্রিবিউন এর কাছে।"

হাস্যকর লাগে আর মাথায় প্রশ্ন ও আসে, এদের মা-বোন কি আসলেই নারী? এদের বাসায় কি মা-বোন-ভাবী দের সাথে কেমন ব্যবহার করতে হবে তা শেখায় নি? এরা কি কিভাবে অন্য ঘরের মেয়ে বা নারীদের সম্মান দিতে হয় তা জানে না? তাদের মা কি তাদের শেখায় নি?

আমার অই সন্তানের মা কে দেখতে ইচ্ছে হয় যার সন্তান এই কথা বলে আর তার অভিভাবক তাকে জামিন করাতে ব্যাতিব্যাস্ত হয়ে পড়ে! কারন এই ধরনের মায়েদের কে জাদুঘরে তাদের পরিবার সহ মমি করে রাখা উচিত।

Mahabubur Rahaman

Mahabubur Rahaman Arman is a Bangladeshi ICT Entrepreneur and Professional Internet Entrepreneur through e-Commerce and f-Commerce, e-Commerce Consultant, T-shirt Brand Consultant, Marketing Consultant, Ideapreneur, Volunteer, recently started working with electronic products and He is also a professional Graphic Designer alongside all of these He is the co-founder and CEO of T-ZONE (www.tzonebd.com).

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন